হোম > জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয় লং মার্চ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।

শিক্ষকরা বলেন, মন্ত্রী উপদেষ্টার ছেলে-মেয়েরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন না তাই তাদের কোনো চিন্তা নেই। আমরা দীর্ঘদিন বঞ্চিত।

এর আগে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গতকাল রোববার শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই সরকার থেকে এটা আশা করিনি। আমাদের ৫ জন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, সেহেতু আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাঁধা দেয় তাহলে সব শিক্ষকরা মিলে তাকে বাধ্য করবেন।

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুত সন্তোষজনক

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লক্ষাধিক মামলা

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি, ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

শুক্রবার রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে

রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ব্যবহার করে চাঁদা দাবি