হোম > জাতীয়

জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: দুলু

বিশেষ প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মানুষের পরম বন্ধু গাছ আহার ও আশ্রয় দেয়, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। এ লক্ষে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের ডিসি পার্কে ‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’ স্লোগানকে সামনে রেখে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলামসহ শতাধিক স্বেচ্ছাসেবী।

পরে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজে দরিদ্র-মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

গোষ্ঠীস্বার্থে গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প বাতিল অগ্রহণযোগ্য: আইপিডি

দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে প্রতিমন্ত্রী নূরের বৈঠক

‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই’—স্পিকারের সমর্থনে যা বললেন জারা

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুক্রবার

প্রধানমন্ত্রীর সফরের সময় টোকিওতে থাকবেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

বৈশ্বিক ক্ষুধা সূচকে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে পাকিস্তান

বাঁওড়ের উন্নয়ন ও জেলেদের জীবিকা সমৃদ্ধ করতে ৪৭ কোটি টাকার প্রকল্প

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যু, মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেল বিমানের ফ্লাইট