হোম > জাতীয়

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

সংসদ রিপোর্টার

বর্তমান সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবে না বলে বিরোধী দলীয় নেতারা বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছেন কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় এমপি লুৎফর রহমান কাজল। তবে বিএনপি দলীয় এমপির এমন বক্তব্যের প্রতিবাদ করেছে বিরোধী দলীয় এমপিরা। পরে লুৎফর রহমানের বক্তব্যের এ অংশটি এক্সপাঞ্জ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র চলে। এখনো আমাদের বয়স দুই মাস হয়নি, পূর্বে ফ্যাসিবাদি আওয়ামী লীগ যেভাবে বলতো একদিনও শান্তিতে থাকতে দেব না, বিরোধী দলের বন্ধুরা ঠিক একইভাবে বলে তারা আমাদের একদিনও শান্তিতে থাকতে দেবে না, সংসদেও বলে, সংসদের বাইরেও বলে।

বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ করলে লুৎফর রহমান বলেন, না বললে ধন্যবাদ। এসময় জামায়াতের এমপি শাহজাহান চৌধুরীকে দাঁড়িয়ে কিছু বলতে দেখা যায়। তাকে বসার জন্য অনুরোধ করেন ডেপুটি স্পিকার।

লুৎফর রহমান বলেন, বিএনপিকে বিলুপ্ত করার জন্য এরশাদও চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি বিলুপ্ত হয়নি, এরশাদই বিলুপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগও বিএনপিকে দমন করার জন্য ১৫ বছর ফ্যাসিবাদী কায়দায় নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। কিন্তু বিএনপির কিছু হয়নি, ফ্যাসিবাদ আওয়ামী লীগই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিরোধী দলকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বিএনপির এ এমপি।

পরে ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সংসদ রেফারন্স দিয়ে যে বলেছেন এক মিনিট শান্তিতে থাকতে দেব না— এ বক্তব্যটা এক্সপাঞ্জ করা হল।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার