হোম > জাতীয়

পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ থাকায় সোমবার সারাদেশের মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুলিশ সুপার থেকে উচ্চপদস্থ ১২৭ জন শীর্ষ অফিসার নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রেফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সারাদেশের মাঠপর্যায়ের কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, পুলিশ সুপার, তার উপরে পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকটি হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার সেই বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন। ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়ার বিভিন্ন উদ্যোগের কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের ম্যুরাল একটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ও অবহিত করবেন।

তিনি বলেন, বিভিন্ন সময় ঘটে যাওয়া অপরাধ এবং ফ্যাক্ট নিয়ে কথা বলবেন আইজিপি। মাঠ পর্য়ায়ের ৬ জন শীর্ষ কর্মকর্তাদের ফোকাল পয়েন্টে সেখানে কথা বলবেন। তারা নিজদের সমস্যা, চ্যালেঞ্জ বিষয়, ট্রাকিং বেইস পুলিশিং, শিল্প পুলিশসহ নানাবিধি বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা পক্ষ থেকে দিকেও পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এটি বিশেষ সভা। এর আগে কখনও এ ধরনের সভা হয়নি।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, পুলিশ সপ্তাহ যেটি হয় সেখানে সরকার প্রধান পুলিশকে উদ্দেশ্য করে কিছু দিক নির্দেশনা দেন। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিকনির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান