হোম > জাতীয়

সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা স্মরণ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহণ দরকার।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৩ তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনের আলোচ্য সূচি হচ্ছে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছে, সেটা স্মরণ করে তাদের ভূমিকাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি।

আলী রীয়াজ বলেন, আজকে ১৪ জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের এ অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারই প্রেক্ষাপটে আমরা সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করব।

২০২৪ সালের ১৪ জুলাইকে স্মরণ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনাদের সকলের মনে আছে এক বছর আগে আমরা কোথায় ছিলাম। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল জুলাই মাসে।

তিনি বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের মধ্যে পথে নেমে এসেছিলেন, তাদের সে প্রতিবাদ, তাদের সে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে প্রতিবাদ, প্রতিরোধ রচনা করেছিল, সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল, একটি পরিবর্তনের দিকে নিয়েছিল।

আজকের আলোচনার দুটো বিষয়ে ঐকমত্যে হওয়ার আশা প্রকাশ করে আলী রীয়াজ বলেন, বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্রগঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারব। সে জায়গায় একমত হতে পারব, এক জায়গায় আসতে পারব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান