হোম > জাতীয়

ঢাকার বাইরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

স্টাফ রিপোর্টার

শনিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবার রাজধানী ঢাকা মহানগরীতে টিসিবি কোনো ট্রাক থাকছে না। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল—এই তিনটি পণ্য বিক্রি করবে সংস্থাটি। প্রায় দুই মাস বন্ধ থাকার পর টিসিবির এই কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে আজ থেকে।

শুক্রবার টিসিবি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় দৈনিক ৬১টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে। ৩০ নভেম্বর পর্যন্ত শুক্রবার ছাড়া ১৪ দিন এই কার্যকর চলবে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০০ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

টিসিবি আরও জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি সিলেট মহানগরীতে ৪টি, নারায়ণগঞ্জ মহানগরীতে ৬টি, রংপুর মহানগরীতে ৫টি, লক্ষ্মীপুর জেলায় ৬টি, মৌলভীবাজার জেলার ৪টি, কুষ্টিয়া জেলায় ৫টি, চট্টগ্রাম জেলায় ১৩টি, জামালপুর জেলায় ১২টি, নরসিংদী জেলায় ৩টি এবং ভোলা জেলায় ৩টি করে মোট দৈনিক ৬১ ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে শনিবার থেকে চলতি মাসের শেষ দিন পর্যন্ত সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি এবং ৭০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পারবেন ভোক্তারা।

সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করে টিসিবি।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী