হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর জন্মদিনে এক হাজার এতিম শিক্ষার্থীদের খাবার খাওয়ালেন টুকু

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ডে জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। খাবারের মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবার খান।

এর আগে ঢাকা থেকে টাঙ্গাইলে এসে প্রতিমন্ত্রী বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া চান।

জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।

নতুন টেন্ডারে যাচ্ছে রেলের টিকিটিং, চালু হচ্ছে লোকাল-কমিউটার ট্রেন

মেট্রোরেল ব্যবস্থাপনায় পরিবর্তনের আভাস, নতুন প্রকল্প আসছে

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের পরিকল্পনা সরকারের: নৌপরিবহনমন্ত্রী

ঢাকা থেকে গোপালগঞ্জসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক

সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি

যে কারণে বাড়িতে হামলা-অগ্নিসংযোগের পরও মামলা করতে পারছেন না ডাকসুর মুসাদ্দিক

রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা

লালবাগে আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

‘মুফতি তাকি উসমানির সফরের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা’

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৪৭ জন