হোম > জাতীয়

আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার

আগস্ট মাসের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের টাকা যেন অপচয় না হয়, সে জন্য পর্যবেক্ষণ করে অতীতের প্রকল্পগুলো শেষ করা হচ্ছে। এরই অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই ওয়ান আইডি তৈরির কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই আইডিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের সব তথ্য থাকবে।

এমবি

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

অসম চুক্তি বাতিল ও নিজস্ব সম্পদ ব্যবহারের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যারা

নৌপথের নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সাংবাদিক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক