হোম > জাতীয়

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে

সংসদে হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার

এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠনের কঠোর সমালোচনা করেছে। এই বোর্ড গঠনে দলীয়করণের অভিযোগ এনে তিনি বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই। এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।

বুধবার জাতীয় সংসদে উত্থাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষ ও দায় নির্ধারণ) বিল’পাসের আপত্তি তুলে এ কথা বলেন। তিনি এ বিলটি পাসের আগে মানবাধিকার কমিশন অধ্যাদেশকে বিল আকারে পাসের দাবি করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নগ্নভাবে দলীয় করণ করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে যেভাবে দখল করা হয়েছে। বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই। এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরকারি ক্ষমতা প্রয়োগ করেন এবং হাইকোর্টে করা একটি রিটকে পেন্ডিং রেখে একটি একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটি ভোটিং করেছেন।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ