হোম > জাতীয়

গোপালগঞ্জের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

বিশেষ প্রতিনিধি

গোপালগঞ্জের হামলার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় এতথ্য জানিয়েছে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেখানে কারফিউ জারি করেছে সরকার। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাত ৮টা থেকে কারফিউ চলছে যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান