হোম > জাতীয়

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম আর নেই

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫) মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য ও মরহুমের স্বজনরা অংশ নেন।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি। এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।

সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং রাজশাহীর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পিপিএম পদক লাভ করেন।

১৯৪৯ সালে মাগুরা জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ সিরাজুল ইসলাম। আজ তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান