হোম > জাতীয়

প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন যেসব ইসলামিক দলের প্রতিনিধি

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি ইসলামী ধারার রাজনৈতিক দল ৭২টি আসনে জয় পেয়েছে। ১৯৭৩ সালের পর এই প্রথম একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল একসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া এনসিপি ছয়টি আসনে জয় পেয়েছে।

জামায়াতে ইসলামী ছাড়া ইসলামী ধারার বাকি তিনটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস মোট চারটি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং বাকি দুই দল একটি করে আসনে জয় পেয়েছে।

স্বাধীনতার পর ১৯৭৩ থেকে ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো ইসলামী দল সংসদে আসন পায়নি।

জানা গেছে, ‌‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ-২ এবং মাদারীপুর-১ আসনে জিতেছে। মাদারীপুর-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ-২ আসনে দলটির প্রার্থী মাওলানা মুহাম্মাদুল্লাহ ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট পেয়ে বিজয়ী।

অপরদিকে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস ‘দেয়ালঘড়ি’ প্রতীকে সিলেট-৫ আসনে জয় পেয়েছে। এখানে মুফতি আবুল হাসান নির্বাচিত ঘোষিত হয়েছেন।

দেশজুড়ে প্রায় সব আসনে প্রার্থী দিলেও ‘হাতপাখা’ প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো একটি আসনে জয় পেয়েছে। দলটির প্রার্থী মো. অলি উল্লাহ বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল

নতুন এমপিদের শপথগ্রহণ ১৭ ফেব্রুয়ারি

নির্বাচনে জামানত কেন বাজেয়াপ্ত হয়

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান

নির্বাচনের সময় কোনো সংখ্যালঘু গোষ্ঠী আক্রান্ত হয়নি: কমনওয়েলথ

১২ দিনে ৩২৬টি সহিংসতা, অনিয়ম-বিশৃঙ্খলা

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কতজন অতিথি থাকবেন জানালো সরকার

নির্বাচনে প্রকৃত গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটেছে : ইওএস