হোম > জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে।

শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের আশঙ্কাও রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চিকিৎসকেরা আশঙ্কা করছেন, এবারের ডেঙ্গুর ধরন হতে পারে আরও ভয়াবহ। এর একটি রূপ হলো হেমোরেজিক ডেঙ্গু। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণও হতে পারে। তাই আগে থেকেই সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে।

তিনি বলেন, ‘আমাদের জরিপে দেখা গেছে, ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড। এ ছাড়া ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ।’

আবদুস সালাম আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। উভয় পক্ষের সমন্বিত উদ্যোগ থাকলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।’

এসআর

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৮১৩ মামলা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার