হোম > জাতীয়

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি

দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চেয়েছেন তারা।

সোমবার দুইদিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জনরা এ দাবি জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা ডা. নুরজাহান বেগম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সিভিল সার্জনদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে বক্তব্য ঢাকার সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ৬৪ জেলার সিভিল সার্জনরা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনৈতিক ও উন্নয়ন সহযোগী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের পদোন্নতির জন্য সাত হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করার ঘোষণা দেন। তিনি বলেন, চিকিৎসকদের আরো রোগী বান্ধব হতে হবে। আমাদের দেশের রোগীরা এখনও হাসপাতালে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলায় রোগী মারা যাওয়ার ঘটনা ঘটছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে