হোম > জাতীয়

বেআইনি পথে পা বাড়ানো যাবে না: ভূমি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

বক্তব্য রাখেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: আমার দেশ

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিল। প্রশাসন ক্যাডার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়।দিনে দিনে এই আরো চ্যালেঞ্জ বাড়ছে। নিজেদের জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে।

রোববার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে(এলএটিসি) নব নিযুক্ত সহকারী কমিশনারদের বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক সহকারী কমিশনার (ভূমি) জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে সুপরিচিত হয়েছে। তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভূলুণ্ঠিত হবে। মনে রাখতে হবে একটি উপজেলায় শাসন ব্যবস্থায় দ্বিতীয় ব্যক্তি সহকারি কমিশনার (ভূমি)। মানষিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে, মননে পরিবর্তন আনতে হবে। কোনোভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না।

ভূমি উপদেষ্টা বলেন, ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিসের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস হলো প্রশাসন সার্ভিস। এখানে মাঠ প্রশাসন তো বটেই, কেন্দ্রীয় প্রশাসনেও সবচেয়ে বেশি কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের উপর জাতির একটি বড় নির্ভরতা ও আস্থা রয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মহফুজুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) এর উপ-পরিচালক(অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের(এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা রহমান শম্পা।

অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা রহমান শম্পা।

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী