হোম > জাতীয়

আইপিএলে বাংলাদেশের প্রতিবাদ দেখানো ঠিক আছে

অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজকে বাদ দিয়ে শুরুটা করেছে ভারত, বাংলাদেশ যা করেছে সঠিক, প্রতিবাদ এমনই হওয়া উচিত।

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে, সেটি দুঃখজনক। এর শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক চাই না। তবে দুই দেশকে বসেই বিষয়টির মীমাংসা করতে হবে। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলেই আশা করছি।

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তে জাপানি কনসোর্টিয়ামকে ছাড়

সন্দেহভাজন আরো তিনজন তদন্তের আওতায়

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএসের কার্যক্রম বিস্তৃত

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর