হোম > জাতীয়

এসটিভি বায়ান্ন'র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র, মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন লিমিটেড। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা ইউনিভার্সিটির সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, এসটিভি বায়ান্ন'র ব্যবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম সাগর।প্রমুখ।

ভার্চুয়াল মাধ্যমে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মিলন মল্লিক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসটিভি বায়ান্ন'র বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম সাঁচি।আলোচনাসভা শেষে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার