হোম > জাতীয়

নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার প্রয়োজন নেই

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

নির্বাচন নিয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ চায় না বলে মন্ত্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া অন্যদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সরকার এ দেশে আশ্রয় দেবে না বলেও জানান তিনি।

বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে, আমরা একটা অত্যন্ত উচ্চমানের, মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।

এই অগ্রহণযোগ্য মনে করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, তারা জানে যে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখনকার নির্বাচনগুলো প্রহসনমূলক হয়েছে সেটা নিয়ে তারা একটি শব্দও উচ্চারণ করেনি।

তিনি আরো বলেন, এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো, যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দিবে, তারাই নির্বাচিত হবে।

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এআই’র অপব্যবহার রোধে উদ্যোগ নেবে সরকার

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন নমিনি

ক্রসফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা আসলে পুলিশ কিচ্ছু করতে পারবে না’ বলা সেই ওসি ডিবি হেফাজতে

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী