হোম > জাতীয়

চকবাজারে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর চকবাজারের চাঁদনী ঘাট এলাকা থেকে এক নবজাতক পুত্রসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি চিপাগলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ চাঁদনী ঘাট এলাকার একটি চিপা গলিতে কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসআই আশরাফুল আলম আরও জানান, উদ্ধার হওয়া নবজাতকটি একটি পুত্রসন্তান, যার বয়স আনুমানিক একদিন। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতিকে উলামায়ে কেরামের আহ্বান

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাবা গুম, মা মৃত—রিফাদের পাশে প্রধানমন্ত্রী

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

দেশের ভবিষ্যৎ শিক্ষার মানোন্নয়নের ওপর নির্ভরশীল: দুলু

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ড: টুকু