হোম > জাতীয়

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র মতবিনিময়

আতিকুর রহমান নগরী

অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’র নেতৃবৃন্দ। রোববার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় অবিলম্বে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ নভেম্বর সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ কোন ধরনের তালবাহানা বা গড়িমসি না করে অতি দ্রুততার সাথে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের যৌক্তিকতা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।

তারা বলেন, অবকাঠামো থেকে শুরু করে সকল ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কুমিল্লাকে বিভাগ না করে যুগের পর যুগ বঞ্চিত করে রাখা হয়েছে। যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বারপ্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র। কুমিল্লা বিভাগ ঘোষণা এখন আর কোনো দাবি নয়, এটা কুমিল্লাবাসীর অধিকার। তাই অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও কুমিল্লা বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। বিভাগ বাস্তবায়নে সরকারের কোষাগার থেকে একটি পয়সাও খরচ করতে হবে না। সুতরাং এ বিষয়ে আর কোন বিলম্বের কারণ আমরা দেখছি না।

আগামী ২৪ নভেম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকায় বসবাসরত কুমিল্লার সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের সহ-সভাপতি এম. এস. দোহা, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এটিএন বাংলার চিফ রিপোর্টার মঈনুল আহসান, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাবেক অর্থ সম্পাদক সায়ীদ আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নার্গিস জুঁই, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের