হোম > জাতীয়

সুব্রত বাইনদের গ্রেপ্তারের নেতৃত্বে ‘মৃত্যুঞ্জয়ী ২৫’, যা যা পাওয়া গেল

বিশেষ প্রতিনিধি

সুব্রত বাইনকে গ্রেপ্তারের সময় যা পাওয়া যায়

আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলি এবং তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর "মৃত্যুঞ্জয়ী পঁচিশ" ইস্ট বেঙ্গল ব‍্যাটালিয়নের পরিচালনায় গ্রেফতার হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ, শরীফ এবং আরাফাত।

জানা যায়, জেলা সদরের কালীশংকরপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন ও জখমের ঘটনাও ঘটেছে।

২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা ঘোষণা করেছিল, তাদের অন্যতম ছিল এই সুব্রত বাইন। তার নামে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল।

অন্যদিকে মোল্লা মাসুদ ২০১৫ সালে ভারতে ধরা পড়ে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। পরে সে জামিনে মুক্ত হয় এবং ভারতেই অবস্থান করেছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল।

মোল্লা মাসুদ রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে জড়িয়ে পড়ে। ২০০৩ সালের পরে তাকে আর বাংলাদেশে দেখা যায়নি। ভারতীয় নাগরিক রিজিয়া সুলতানাকে বিয়ে করে সেখানে বসবাস করছিল বলেও জানা যায়।

আ. লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে

শৃঙ্খলা রক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলিম বিশ্বের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান

ওআইসি সংস্কার ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না