হোম > জাতীয়

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার

সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২৩-০৬-২০২৫) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং নৌ কন্টিনজেন্ট বরগুনার ব্যবস্থাপনায় বানৌজা উপশমের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করে। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে পাথরঘাটা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা যায়। তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিতভাবে নৌবাহিনী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ