হোম > জাতীয়

হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩২৭

আমার দেশ অনলাইন

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৯৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৭৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন করে সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫