হোম > জাতীয়

বটবাহিনী দিয়ে ‘ভাইরাল’ হয়ে রাজনীতি হয় না: শামা ওবায়েদ

সংসদ অধিবেশন

সংসদ রিপোর্টার

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি এমন রাজনৈতিক দল যে ফেসবুকে রাজনীতি করে না; তারা রাস্তায় রাস্তায় ঘুরে খেটে রাজনীতি করে। শুধু বটবাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে মানুষকে ছোট করে, আজেবাজে কথা বলে ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি ৭১ সালে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে দেশ স্বাধীন হতো কি না আমরা জানি না।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শামা ওবায়েদ এই অভিযোগ করেন। তার অভিযোগের জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তিনি কোথায় দুর্নীতি করেছেন তার প্রমাণ দিতে হবে।

শামা ওবায়েদ বলেন, যদি রাষ্ট্রপতি বা তাঁর ভাষণ অবৈধ হয়, তবে তৎকালীন সরকারও অবৈধ কি না তা ভেবে দেখতে হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে যে নতুন প্রজন্ম দেশপ্রেমিক, কিন্তু দুর্ভাগ্যবশত ৫ আগস্টের পর গঠিত সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে।

তিনি আরও বলেন, আমরা যখন নতুন বাংলাদেশ ও নতুন প্রজন্মের কথা বলি, তখন শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার রাজনীতি আশা করি না। দেশের জন্য কাজ করতে হলে সরকার ও বিরোধী দল উভয়কেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শামা ওবায়েদ বলেন, বিরোধীদলও গুরুত্বপূর্ণ অংশ। যদি সরকারে থেকে কাজ করতে হয় তাহলে এক্সপেরিয়েন্স যেমন দরকার সাহস সেরকম দরকার, বুদ্ধিমত্তাও সেরকম দরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ সবকিছুর ঊর্ধ্বে। আমি আমার সামনে বসা সংসদ সদস্য নাহিদ ও হাসনাতদের সেন্টিমেন্ট রিলেট করি; আমরাও চাই আমাদের সন্তানরা এমন এক নতুন বাংলাদেশে বসবাস করুক, যেখানে আইনের শাসন থাকবে, খুনের বিচার হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। আমরা যদি কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকি, তবে এই পার্লামেন্ট থেকেই গুণগত উন্নয়নের সূচনা হবে।

শামা ওবায়েদের বক্তব্যের পর ফ্লোর নেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নাহিদ ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগ যেহেতু ওনি বললেন, ওনারা সরকারে আছেন, ওনাদের এটা প্রমাণ করতে হবে। এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছেন, প্রমাণ দিতে হবে। নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ ওঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন? সে প্রমাণ আমি ওনাদের কাছে চাচ্ছি। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে কারও নাম বলেননি।

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

ঢাকায় একটি কোম্পানির মাধ্যমে প্রতিটি রুটে গণপরিবহন পরিচালনা করা হবে: সড়কমন্ত্রী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি

রিজার্ভ চুরিতে জড়িত আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে সরকার

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইনে চালু হচ্ছে ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম