হোম > জাতীয়

নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস

বাসস

সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

গতকাল শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে। রাজনীতিতে জড়ানোর বিষয়ে জানতে চাইলে ড. ইউনূস বলেছেন, ‘না, আমি এমন লোক নই। আমার এমন কোনো সুযোগ নেই।’

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ‘সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি। এ আগস্টে আমরা প্রথম বছর সম্পন্ন করেছি এবং অনেক কিছু অর্জন করেছি।’

ড. ইউনূস বলেন, ‘তার অন্যতম বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন করা। যেটি ১১টি সংস্কার কমিশনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ঐকমত্য কমিশন নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করা যাবে। আমরা এর শেষ পর্যায়ে আসছি। সম্ভবত এ মাসের শেষদিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব।’

প্রধান উপদেষ্টা বলেন, এ ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিষয়েও একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষবিশিষ্ট নাকি দ্বিকক্ষবিশিষ্ট হবে এটি নিয়েও অনেক বিতর্ক আছে।

দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান ড. ইউনূস। আর এবারের নির্বাচনটি আগের তিনটি ‘মিথ্যা’ নির্বাচনের চেয়ে ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে। কারণ আগের নির্বাচনগুলো ছিল ‘মিথ্যা’। কেউ ভোটকেন্দ্রে যায়নি। মানুষ জানে না ভোটকেন্দ্রে কী হয়েছে। যেখানে লাখ লাখ ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেনি, এবারের নির্বাচন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী