হোম > জাতীয়

হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: পিএম অফিস।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় তিনি ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে।

পরে রাত ১১টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১–এর যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

হজ ক্যাম্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী