হোম > জাতীয়

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান

সশস্ত্র বাহিনী দিবস

স্টাফ রিপোর্টার

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (২১-১১-২০২৫) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান সম্মাননা স্মারক ও শান্তিকালীন পদক তুলে দেন।

অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত নৌ সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ৪০ জন নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়।

শান্তিকালীন পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—০৩ জন: নৌবাহিনী পদক (এনবিপি), ০৫ জন: অসামান্য সেবা পদক (ওএসপি), ০৫ জন: বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ০৭ জন: নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন: নৌ উৎকর্ষ পদক (এনইউপি), ১০ জন: নৌ পারদর্শিতা পদক (এনপিপি)।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবার, ০৫ জন বীর উত্তম, ০৮ জন বীর বিক্রম, ০৮ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

এসআর

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ