হোম > জাতীয়

প্রাথমিকের প্রধান-শিক্ষকদের বেতন উন্নীতকরণে ৬ শর্তে সম্মতি

স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাবে ৬ শর্তে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশিক্ষণ-বিহীন সব প্রধান শিক্ষককে ১০ম গ্রেড উন্নীতকরণের সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্টদের নিয়োগ-বিধি সংশোধনের শর্ত দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এই চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্মতি দেওয়া হয়েছে। শিক্ষকদের মধ্যে কিছু ১১তম আছে কিছু ১২তম আছে। সবাই এখন দশম গ্রেড হবে, যাদের প্রশিক্ষণ নেই তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে। চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন-স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে উল্লিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেয়া হলো।

শর্তগুলো হলো: অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ, পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে নিয়োগবিধি সংশোধন, প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষককে এই পদের ১০ম গ্রেড উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সমাপ্ত করতে হবে।

প্রশাসনিক মন্ত্রণালয় থেকে যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করে বেতন গ্রেড উন্নীতকরণের পৃষ্ঠাঙ্ক্ষিত সরকারি আদেশ-এর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে করতে হবে।

সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে আসছে বড় পরিবর্তন

বাংলাদেশ-রাশিয়া সামরিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি

হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪

পুলিশ সংস্কারে সরকার কাজ করছে, রাতারাতি সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে বিল পাস

আ. লীগ সরকারের সুরে সড়কমন্ত্রীর বক্তব্য: সংসদে সরকারি দলের এমপির অভিযোগ

সরকারি চাকরির বয়স ৩২, বিল পাস সংসদে

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ সময়ের অন্যতম চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী