হোম > জাতীয়

ইসরাইলের আগ্রাসন জাতিসংঘ সনদের লঙ্ঘন: ইরান দূতাবাস

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে জায়েনবাদী ইসরাইল সরকারের নগ্ন আগ্রাসনে এবং দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী-শিশু নিহত হয়েছেন জানিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে ইরানের দূতাবাস।

সোমবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আগ্রাসনে জাতিসংঘ সনদের বিশেষ করে ৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ। এই পরিস্থিতিতে জাতিসংঘ সনদর ৫১ নম্বর অনুচ্ছেদের অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যয়সঙ্গত অধিকার সংরক্ষণ করে।

আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামি দেশ এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরান বলছে, সবাই যেন এই আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে এই গুরুতর হুমকির ব্যাপারে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায়।

এই আগ্রাসনের বিপজ্জনক পরিণতির সম্পূর্ণ দায়ভার জায়েনবাদী শাসক গোষ্ঠীকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত