হোম > জাতীয়

জোড়ালাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার

আমার দেশে সংবাদ প্রকাশ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোড়ালাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সরকারি খরচে করানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার রাত ৮টার দিকে শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের দেখতে হাসপাতালে ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তির পরপর তাদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি সাংবাদিকদের বলেন, দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পেরে গরিব পরিবার তাদের নিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমার দেশ’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে শিশুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করি। ঢামেক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে জানিয়ে তাদেরকে শিশুদের ঢাকা নিয়ে আসতে বলি। তারা আমাকে দেওয়া কথা রেখে ঢাকায় এসেছেন।

তিনি বলেন, আমাদের যত বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তারা চিকিৎসা দেবেন। প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে বোর্ড গঠন করা হবে। যাতে করে আল্লাহ তাদের সুস্থ করে দেন। চিকিৎসার সব খরচ বহন করবে প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শিশু দুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়া হাত খরচের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

তিন মাস সাতদিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু দুটি জন্মগ্রহণ করে।

জনসমর্থন না থাকায় নাশকতা করছে আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী