হোম > জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

স্টাফ রিপোর্টার

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকীতে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ/শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান