হোম > জাতীয়

যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদে সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদে বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপর ভর করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেই সময়ের বিরোধীদল বলেছিলো, এই সরকারকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দিবো না। আজকের বিরোধী দলও সেটাই করছে। তাদের ওপর স্বৈরাচারের ভূত ভর করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রপ্তানিকারকদের উদ্বেগ

নবায়নযোগ্য জ্বালানিতে উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৬৮, মৃত্যু নেই

প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট, নভেম্বরে তফসিল

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

জন্মাষ্টমীতে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি