হোম > জাতীয়

লটারিতে বন্দি মুক্তির নামে প্রতারণা ও অর্থ আদায়ের চেষ্টা

কারা অধিদপ্তরের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

লটারির মাধ্যমে কারাবন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে কারা অধিদপ্তর সতর্কবার্তা দিয়েছে। এছাড়া কর্তৃপক্ষ এ ধরনের চক্রের ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় দিয়ে ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’- এমন মিথ্যা তথ্য ছড়িয়ে আসামিদের আত্মীয়স্বজনের কাছে অর্থ দাবি করছে। বাস্তবে এটি সম্পূর্ণ প্রতারণামূলক ও অনৈতিক কর্মকাণ্ড। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ কারা অধিদপ্তরের আওতায় নেই। কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।

পাশাপাশি এ বিষয়ে যেকোনো তথ্য যাচাই কিংবা প্রতারণার শিকার হলে কারাগারের হটলাইন নম্বরে (১৬১৯১) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শ্রমের মর্যাদা নিশ্চিত করা মানে দেশের মর্যাদা নিশ্চিত করা: মাহ্দী আমিন

অন্তর্ভুক্তিমূলক সমাজে সবার অবদান স্বীকৃতি জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা