হোম > জাতীয়

এখন পর্যন্ত কী পরিমাণ অবৈধ মজুদের তেল উদ্ধার হলো?

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এ সব জ্বালানি উদ্ধার করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার করা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এ ছাড়া অভিযানে অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার ও পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার উদ্ধার করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ্বালানি বিভাগ আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সব অধ্যাদেশ ছাপাতে কত খরচ, সংসদে জানালেন আইনমন্ত্রী

ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না: স্পিকার

নারী এমপিদের নিয়ে কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা

উচ্চশিক্ষার মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে আগ্রহী ব্রিটিশ কাউন্সিল

দেশে হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

আইনি ভিত্তি পাচ্ছে না গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরো ১ লাখ টন তেল

সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগের জবাবে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফুটপাতে আর ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক