হোম > জাতীয়

হাদির মৃত্যুর ঘটনায় ডিআরইউর শোক

স্টাফ রিপোর্টার

সন্ত্রাসীদের গুলিতে জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( ডিআরইউ)। একই সঙ্গে হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

শুক্রবার ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই শোক জানান।

অতি দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নেতারা।

ডিআরইউ মনে করে, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও জুলাইযোদ্ধা ছিলেন। ঐতিহাসিক গণঅভ্যুত্থানে হাদিসহ ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের বিনিময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী