হোম > জাতীয়

রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

রংপুর অফিস

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িয়ে হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রংপুরের সেনপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছে জাপা।

সন্ধ্যার পর আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরে অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা । রাত সাড়ে ৮টার দিকে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জীবন বীমা মোড়, গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

সেখানে ১০ মিনিটের মতো বৃষ্টিতে ভিজে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে নেতাকর্মীরা নগরীর সেনপাড়ায় জাপা প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের বাসায় ইট পাটকেল ছুড়েন এবং জানালার গ্লাস ভেঙ্গে ফেলেন। এই বাড়িতেই থাকেন জিএম কাদের এবং হামলার সময় তিনি ভেতরে ছিলেন। সেখানে কিছুক্ষণ ভাঙচুর চলে। হামলাকারীরা ফিরে যাওয়ার সময় বাসার সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

হামলার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের সঙ্গে সেখানে হাজির হয় বেশ কিছু জাপা নেতাকর্মী। এ সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি শান্ত করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার সভাপতি ইমতিয়াজ ইমতি বলেন, ‘জিএম কাদের রংপুরে অবস্থান করার খবর পেয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমরা মিছিল করেছি। তবে আমাদের কেউ হামলায় অংশ গ্রহণ করেনি।’

এদিকে এনসিপির নেতারা বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাপার শীর্ষ নেতা জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে আমরা মিছিল করেছি। এর বেশি কিছু হয়নি। তবে পরে শুনেছি, উত্তেজিত জনতা তার বাসায় হামলা চালিয়েছে।’

জাপা রংপুর মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘হঠাৎ করে আমাদের দলের চেয়ারম্যানের বাসায় হামলা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত