হোম > জাতীয়

ইতালি এম্বাসেডরের আশ্বাসে অনশন কর্মসূচী প্রত্যাহার

ইতালি ভিসা জটিলতা

স্টাফ রিপোর্টার

ভিসা জটিলতা নিরসন ও পাসপোর্ট ফেরতের দাবিতে অনশন কর্মসূচী পালন করেন ইতালি ভিসাপ্রত্যাশী ভুক্তভোগীরা। সোমবার ভিসাপ্রত্যাশী ভুক্তভোগীরা গুলশান নাফী টাওয়ার ভিএফএস অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। পরবর্তীতে ইতালি এম্বাসেডরের আশ্বাসে তারা অনশন কর্মসূচী প্রত্যাহার করেন।

জানা যায়, ২০২২-২৩-২৪ সাল পর্যন্ত ৪০-৫০ হাজার ভিসাপ্রত্যাশী ভিএফএস গ্লোবালে আবেদন করে ফাইল জমা দিয়েছেন। বছরের পর বছর পার হলেও ফাইল ডেলিভারি না দেয়ায় এই অনশন কর্মসূচী নেয়া হয়।

প্রতিনিধি দলের সদস্য আরিফ হোসেন বলেন, 'এম্বাসেডরের সাথে আমাদের আলাপ ফলপ্রসূ হয়েছে। তিনি আমাদের বলেছেন, মালিকপক্ষ যদি নুলুস্তা আপডেট করে দেয় তাহলে খুব দ্রুত অর্থাৎ আগামী ২-৩ সপ্তাহের মধ্যে জমাকৃত ফাইল ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফেরৎ দেয়া হবে। এবং যাদের আপডেট হবে না, তাদের ক্ষেত্রেও একপা রসিদ্ধান্ত দিয়ে ফাইল ফেরৎ দেয়া হবে।' এসময় তিনি আরও বলেন, 'এম্বাসেডর আরও বলেছেন, মালিক পক্ষ আপডেট করে না দিলে তার কিছু করতে পারবে না। তাছাড়া আপডেট প্রক্রিয়ার ক্ষেত্রে যাদের পারমিট আসল হবে, তারা ভিসা পাবে।'

আরেক সদস্য আশিক গাজী বলেন, 'এম্বাসেডরের সাথে আলোচনার আগে ভিএফএসের সাথে দীর্ঘ আলোচনায় আমরা সকল দাবি তুলে ধরেছি। এপয়নম্যান্ট স্লটে দুর্নীতি, ফাইল ডেলিভারি না দেয়ায় আমাদের ভোগান্তিসহ সকল কিছু জানিয়েছি। ভিএফএস জানিয়েছে, স্লট দুর্নীতির বিষয় তারা দেখবে।'

এর আগে দুপুরে কর্মসূচী চলাকালে ইতালি ভিসা ফাইল প্রসেসকারী সংস্থা ভিএফএস গ্লোবাল অনশনকারীদের পক্ষ থেকে ৬ সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে আলোচনায় বসে। দীর্ঘ দুই ঘন্টা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ভিএফএস এর পক্ষ থেকে প্রতিনিধি দলকে ইতালি এম্বাসেডরের কাছে আরেক দফা আলোচনার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ৩ ঘন্টা আলোচনা শেষে সন্ধ্যায় কর্মসূচী প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার