হোম > জাতীয়

হাদির খুনি একজন নয়, একটি সংঘবদ্ধ চক্র জড়িত: জাবের

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে একজন নয়, বরং একটি সংঘবদ্ধ খুনি চক্র জড়িত। তিনি অভিযোগ করে বলেন, হত্যার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত খুনিকে গ্রেপ্তার করা হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট আশ্বাসও দেওয়া হয়নি।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা-পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, “আমরা এখানে কান্না করতে আসিনি, আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। ওসমান হাদিকে এক সপ্তাহ আগে গুলি করা হয়েছে। কিন্তু এখনো জানানো হয়নি খুনি কোথায় আছে বা তাকে ধরতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরকারকে স্পষ্টভাবে জানাতে চাই—খুনি, খুনের পরিকল্পনাকারী, সহযোগীসহ পুরো খুনি চক্রকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে গত এক সপ্তাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। তা না পারলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।

জাবের বলেন, “ইনকিলাব মঞ্চ কোনোভাবেই ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেবে না। শহীদ ওসমান হাদির রক্তের মধ্য দিয়েই বাংলাদেশে ইনসাফ কায়েম হবে।”

তিনি সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তারেরও দাবি জানান।

হাদির হত্যার বিচার দাবিতে কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়ে জাবের বলেন, “ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে।” জানাজা ও দাফন শেষে সবাইকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।

তথ্য সচিবকে নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে পিআইডির বক্তব্য

মৃত প্রবাসীর অনুদানেও ঘুষ, ৩ কর্মী বরখাস্ত

ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া

তাপমাত্রা বাড়ায় হজযাত্রীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকারমন্ত্রী

হেজেমনি মোকাবিলায় গরুসহ ভারতীয় সব পণ্য বয়কট করুন: মাহমুদুর রহমান

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির

ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর