হোম > জাতীয়

বাংলাদেশের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানের রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন

ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতে অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেছে ইরান। তেহরানের প্রত্যাশা ছিল, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই আগ্রাসনের সরাসরি নিন্দা জানাবে।

বুধবার ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‌ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা আশা করেছিলাম বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাবে, কিন্তু সেটি হয়নি।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান, তুরস্ক এবং এমনকি স্পেনের মতো দেশগুলোও এই হামলার সরাসরি নিন্দা জানিয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে কেবল ‘উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের এই অবস্থানে অসন্তুষ্টি থাকলেও এ বিষয়ে ঢাকাকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না ইরান। তবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী কোনো সাক্ষাতে তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে তুলে ধরবেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ঈদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্যমূলক ও স্বাভাবিক আলাপ হয়েছে।

আঞ্চলিক অস্থিরতার দায় প্রসঙ্গে রাষ্ট্রদূত জলিল রহীমি বলেন, আমরা কোনো প্রতিবেশী মুসলিম দেশে হামলা করছি না, বরং ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছি। যারা নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, সাধারণ মানুষের মৃত্যুর জন্য তারাই দায়ী।

তিনি প্রশ্ন তোলেন, এই অঞ্চলে সংকট থাকা সত্ত্বেও কেন আরব দেশগুলো আমেরিকাকে ঘাঁটি স্থাপনের সুযোগ দিচ্ছে।

ক্ষোভ থাকলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করার বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ যদি মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের কোনো উদ্যোগ নেয়, তবে তেহরান তাকে স্বাগত জানাবে। এছাড়া ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরো স্বচ্ছ হওয়া প্রয়োজন।

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি