হোম > জাতীয়

সন্ত্রাসী ও উত্ত্যক্তকারীদের জামিনের দায় আইন উপদেষ্টার

জাতীয় বিপ্লবী পরিষদের যৌথ বিবৃতি

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে উত্ত্যক্তকারী মোস্তফা আসিফকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে জামিন দেওয়ার ঘটনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

দলটি বলেছে, পবিত্র রমজান মাসে একজন মুসলিম ছাত্রীকে হেনস্তা করার পর উত্ত্যক্তকারীকে ধর্মীয় স্লোগান দিয়ে থানা থেকে ছাড়ানোর অপচেষ্টার ধারাবাহিকতায় বিস্ময়কর দ্রুততার সঙ্গে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে পবিত্র কুরআন মজিদসহ জনসম্মুখে উপস্থাপন করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিকে উগ্রপন্থা ছড়িয়ে মুসলমানদের হত্যাযোগ্য করার গভীর নীল নকশার অংশ দাবি করে এর নেপথ্যে আসিফ নজরুলের ভূমিকা রয়েছে কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ।

বিবৃতিতে বলা হয়, ড. আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, অপরাধী ও উগ্র উত্ত্যক্তকারী একের পর এক জামিনে মুক্তি পাচ্ছে। যার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে উত্ত্যক্তকারী মোস্তফা আসিফকে জামিন দেয়া হয়েছে। এই আসামি মুসলিম ছাত্রীকে তার পোশাক নিয়ে রাস্তায় হেনস্তা করেন। ছাত্রীটি এ নিয়ে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন। পরে শিক্ষার্থীরা আসামি আসিফকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করে। তখন তিনি সবার সামনে ওই ছাত্রীকে হেনস্তার করার কথা স্বীকার করেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু আসামি আসিফকে মুক্ত করতে শাহবাগ থানায় একদল উগ্রপন্থি উপস্থিত হয়ে অন্তত আট ঘণ্টা অবস্থান করে। পরবর্তীতে দেখা যায় হেনস্তার শিকার ছাত্রী মামলা প্রত্যাহার করে নিয়েছেন এবং আসামি আসিফ জামিনে মুক্তি পেয়েছে। তখন তাকে ফুলের মালা পরিয়ে কুরআন মজিদ হাতে ধরিয়ে উপস্থাপন করা হয়। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, যা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত নাটক ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, পূর্ব পরিকল্পিত নাটকের প্রধান এপিসোড হলো উগ্রপন্থিদের দাবির মুখে অজামিনযোগ্য মামলায় দ্রুততার সঙ্গে আসামিকে জামিন প্রদান এবং উগ্রপন্থিদের উল্লাস। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না।

তিন বিভাগের বিএনপির এমপিদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী