হোম > জাতীয়

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন

স্টাফ রিপোর্টার

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০ নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মধ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরে কিছুটা পার্থক্য থাকবে।

বুধবার এনটিআরসিএ কার্যালয়ে পরীক্ষা পদ্ধতিতে নিয়ে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক সদস্য আমার দেশকে বলেন, ‘স্কুলকলেজ, মাদ্রাসা ও কারিগরির জন্য ২০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তবে স্কুল-কলেজ এবং মাদ্রাসার নম্বর বন্টন কিছুটা আলাদা করা হয়েছে।’

ওই সদস্য আরও বলেন, ‘স্কুল-কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদের নিয়োগ পরীক্ষা হবে ২০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ১০০ নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে। জেনারেল ১০০ নম্বরের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ে। এই চারটি বিষয়েই ২৫ নম্বর করে থাকবে। আর বাকি ১০০ নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের ওপর।’

মাদ্রাসার সহকারী মৌলভী এবং প্রভাষক পদে নিয়োগের পরীক্ষা ২০০ নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক। বাকি ৬০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে করা হয়েছে। এগুলো এনটিআরসিএর বোর্ড সভায় চূড়ান্ত করা হবে।’

এনটিআরসিএ সূত্র জানায়, প্রাথমিকভাবে নেওয়া এ সিদ্ধান্ত পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এটি কাঠামো চূড়ান্ত করা হবে এবং বাস্তবায়নে ব্যবস্থা নেয়া হবে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের