হোম > জাতীয়

বন অধিদপ্তরকে নতুন ৩৬০ পদের অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

বন অধিদপ্তরকে বন সংরক্ষণ ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় নতুন ৩৬০টি পদের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বন ভবনে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে এক আলোচনা সভায়
তিনি এ কথা জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া প্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ময়ূর পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছি। সাফারি পার্কে ময়ূর অবমুক্ত করা হয়েছে, এবং প্রকৃতিতেও তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। মধুপুর শালবনে নতুন করে ১৫০ একর এলাকায় প্রকৃতিবান্ধব বনায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপদেষ্টা সুন্দরবনে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, আগুনের পুনরাবৃত্তি রোধে আমাদের আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বনভূমি ও বন্যপ্রাণীর সুরক্ষায় জনসচেতনতা বাড়ানো জরুরি। আমরা চাই, চিড়িয়াখানাগুলো প্রাণীদের জন্য আরও উন্নত বাসস্থান হোক। সাফারি পার্কগুলোর কাঠামো পুনর্বিন্যাস করে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে প্রাণীগুলো মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারে। পাশাপাশি, সাফারি পার্কগুলোর চিকিৎসা সুবিধা বাড়াতে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে হাতির করিডোর তৈরির প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, আগামী মাস থেকে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।

তিনি আরও জানান, এ বছর আমরা বহু মেছোবিড়াল উদ্ধার করেছি, এবং প্রথমবারের মতো ‘মেছোবিড়াল দিবস’ পালন করা হয়েছে। জেলা প্রশাসকদের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপদেষ্টা বলেন, বন্যপ্রাণীর সুরক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কেবল বন্যপ্রাণী ফিরিয়ে আনাই নয়, তাদের জন্য নিরাপদ আবাসস্থলও নিশ্চিত করতে চাই। প্রকৃতি, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণে মানুষের সচেতনতা ও অংশগ্রহণই আমাদের মূল শক্তি।

এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়