হোম > জাতীয়

কুয়েত সেনাবাহিনীতে কাজে ফেরার দাবি ২৫০ এসটিএমকে সদস্যের

স্টাফ রিপোর্টার

করোনা মহামারির সময়ে কুয়েত থেকে ছুটিতে এসে আটকে পড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৫০ এসটিএমকে সদস্যরা কর্মস্থলে ফেরার দাবি জানিয়েছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সার্জেন্ট আহসান উল্লাহ বলেন, আমরা সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় ছুটিতে দেশে এসেছি। কিন্তু করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আর ফিরতে পারেনি। সে সময় সেনা সদর পিএ পরিদপ্তরের আদেশক্রমে আমাদের 'হোমস্টে' বা অপেক্ষমাণ রাখা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কুয়েত ফেরত পাঠানোর আশ্বাস দেওয়া হয়।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রশাসনিক জটিলতা এবং সেনা সদর পিএ পরিদপ্তরের আওতাধীন এসটিএমকে সেলের চরম অবহেলা ও দীর্ঘসূত্রতার কারণে ৫৫৭ জন সেনা সদস্য কাজে ফিরতে বাধাগ্রস্ত হন। এর মধ্যে প্রায় ২৫০ জন সদস্য দীর্ঘ ছয় বছর ধরে সম্পূর্ণ কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত সাত বছর ধরে মানবেতর জীবন কাটানো এই ২৫০টি পরিবারের মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অতি প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- সার্জেন্ট তুহিনুজ্জামান, সার্জেন্ট জাহাঙ্গির আলম, সার্জেন্ট মমতাজ ভুক্তভোগী সকল সদস্য প্রমুখ।

এএস

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

এমপিপুত্রকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না: জিএম সিরাজ

সংসদে জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বলা নিয়ে বিতর্ক

বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত অপচয় বন্ধের দাবি বিএনপির এমপি

৯৯৯ নম্বরে গুলিবিদ্ধ ব্যক্তির ফোনকল, অতপর...

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অবসরে পাঠানো হয়েছে

শুভেন্দুকে থামাতে বললেন বিএনপির এমপি

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি