হোম > জাতীয়

কাদের গনিকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ

আজ বাসায় ফিরবেন

স্টাফ রিপোর্টার

জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী আজ বাসায় ফিরতে পারেন।

পেশাজীবীদের এ নেতাকে শনিবারও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে। সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি কাদের গনি চৌধুরীর শয্যা পাশেও কিছু সময় কাটান।

এছাড়াও কাদের গনি চৌধুরীকে দেখতে আসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সের প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা: নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা: শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর শফিউল গনি চৌধুরী, প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, প্রফেসর ডা: রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার, রফিক লিটন, রিয়েল রোমান, আল আমিন, ফিজিওথেরাপি এসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল, মহাসচিব মো. তানভীরুল আলম, প্যাব নেতা মহসীন আকন্দ, মো. রাসেল হুদা, মো. নাজমূল হাসান, তানভীর হাসান, মো. রাশেদুল ইসলাম রিপন, মো. ওয়াসিউর রহমান, নার্সেস অ্যাসোসিয়েশনের সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের জুন্নুন রেজা চৌধুরী প্রমুখ সাংবাদিক এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।

সাংবাদিক কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি ইচ্ছা করলে বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তাঁর শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে। কাদের গনি চৌধুরী জানান, তিনি অনেকটা সুস্থ। আজই বাসায় ফিরবেন।

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি