হোম > জাতীয়

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োগ ইউরোপীয় ইউনিয়নের

আতিকুর রহমান নগরী

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে একটি মিশন নিয়োগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ইইএএস জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োগ করেছেন। এতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

ইজাবস বলেছেন, ‘বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই মিশন নির্বাচনি প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে। এই মিশন বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষাকে জোটের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনি প্রক্রিয়া মূল্যায়ন করবে। একই সঙ্গে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে।

মালয়েশিয়ায় নির্যাতিত প্রবাসী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের

আদানির বন্ধ ইউনিট চালু

জাতীয় নিরাপত্তার জন্য ঐক্য অপরিহার্য

বজ্রপাতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, বাঁচার উপায় কী

প্রতিমন্ত্রীর আশ্বাসে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের যোগদান

একটি মহল জুজুবুড়ির ভয় দেখাচ্ছে: প্রধানমন্ত্রী

সম্প্রচারে ফিরল দীর্ঘদিন বন্ধ থাকা চ্যানেল ওয়ান

এমপিরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দিতে চান: চিফ হুইপ