হোম > জাতীয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা নত করার দীর্ঘদিনের প্রচলিত প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহ তাআলার সামনে সিজদা ও অবনত হওয়াই একজন মুসলমানের ঈমানী চেতনার অন্যতম দাবি। তাই জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মাথা নত করার প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্ত দেশের ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে গৃহীত এ সিদ্ধান্ত জাতীয় স্বকীয়তা ও আত্মপরিচয়কে আরও সুদৃঢ় করবে। দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দেওয়া একটি প্রথার অবসান ঘটিয়ে স্পিকার দূরদর্শিতা, সাহসিকতা এবং জনগণের আবেগ-অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের পরিচয় দিয়েছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে এখনো এমন কিছু প্রথা ও অনুশীলন বিদ্যমান রয়েছে, যা দেশের জনগণের ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বিষয় পর্যালোচনা করে দেশীয় সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয় চেতনাসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে মাওলানা রাব্বানী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দেশের সর্বোচ্চ আইনসভাসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান জনগণের আকাঙ্ক্ষা, বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে কার্যক্রম পরিচালনা করবে এবং জাতীয় ঐক্য ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। পাশাপাশি দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ যেন ন্যায়, ইনসাফ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে, সে কামনাও ব্যক্ত করেন।

সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে পুলিশ: সংসদে সেলিম ভূঁইয়া

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক হিসেবে কাজ করবে: তথ্যমন্ত্রী

জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান ও মাসিক ভাতার পরিকল্পনা আছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোনো দলই আমার দায়িত্ব নেয় না: সংসদে রুমিন ফারহানা

সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া

সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে এত ঋণখেলাপি থাকলে একে ঋণখেলাপিদের সংসদই বলা হবে

প্রধানমন্ত্রীর সামনে বক্তব্যের সুযোগ না পাওয়ায় সেলিম ভূঁইয়ার ক্ষোভ