হোম > জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার

রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসরণে এ প্রশিক্ষণ পরিচালিত হবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্যে পৌঁছেছে প্রতিষ্ঠান দুটির প্রধানেরা।

ধর্ম উপদেষ্টা বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ়। বাংলাদেশ তুরস্কের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।

দিয়ানাত ফাউন্ডেশন প্রতিনিধি দলের প্রধান ও ফাউন্ডেশনটির ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে দিয়ানাত ফাউন্ডেশন অত্যন্ত আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পের মসজিদসমূহের ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্যাম্পে আশ্রিতদের স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন ও পরিবেশের উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুসরণে এই ফাউন্ডেশন কাজ করতে চায়। এছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকাতে মানবসেবায় এ ফাউন্ডেশন কাজ করতে ইচ্ছুক। এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন।

উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে কার্যক্রম শুরু করার বিষয়ে নিয়মানুসারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এছাড়া, ইফা ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও এগিয়ে নেয়ার অনুরোধ করেন উপদেষ্টা।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও দিয়ানাত ফাউন্ডেশনে দক্ষিণ এশিয়া প্যাসিফিক সমন্বয়কারী, তুর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি