হোম > জাতীয়

বিমানমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

স্টাফ রিপোর্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠক করেছেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪ টি বোয়িং এয়ারক্রাফট কেনার ৪ দিনের মাথায় বিমানমন্ত্রীসহ ঊর্ধ্বতনদের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস।

তারা বোয়িংয়ের পাশাপাশি বিমানের বহরে এয়ারবাসের এয়ারক্রাফটও যুক্ত থাকার আশা প্রকাশ করেন। পাশাপাশি মিক্সড ফ্লিট সম্পর্কে মন্ত্রণালয়কে ব্রিফিং দেন তারা।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এ বৈঠক করেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট।

এসময় মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ।

এক বিজ্ঞপ্তিতে বিমান মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের বহরে মিক্সড ফ্লিট গঠনে এয়ারবাসের আগ্রহের কথা প্রকাশ করা হয়। এসময় মন্ত্রী প্রতিমন্ত্রী বিমানের ফ্লিট গঠনে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে ২০২৪ সালে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছিল বিমান। সে অনুযায়ী বিমান বোর্ড এয়ারবাসের চারটি এয়ারক্রাফট কেনার অনুমোদন দেয়। যার প্রতিটির দাম প্রায় ১৮০ মিলিয়ন ডলার করে। যেখানে প্রতিটি উড়োজাহাজের জন্য অফেরতযোগ্য পাঁচ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি ফি দেয়ার প্রস্তাব থাকে এয়ারবাসের।

বিপরীতে বোয়িংয়ের প্রস্তাবে সে মূল্য সব মিলিয়ে ছিলো এক মিলিয়ন ডলার। তবে চুক্তিটি করার আগেই শেখ হাসিনা সরকারের পতন হয়। আর এ বিষয়ে যাচাই-বাছাই করে অন্তর্বর্তী সরকার।

পরবর্তীতে আলোচনাটিই বন্ধ করে দেয় তারা। বোয়িং এবং এয়ারবাস নতুন করে বিমান কেনার প্রস্তাব দেয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শুল্ক সমন্বয়ের কারনে বোয়িংয়ের সঙ্গে ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে বাধ্য হয় সরকার।

বিনিয়োগের ফাঁদে ৪০০ কোটি টাকা আত্মসাৎ, চক্রের এক সদস্য গ্রেপ্তার

হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু: জাহেদ উর রহমান

৩ দিনের সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না’

বিদ্যুতের কোনো লোডশেডিং নেই, যেটা ছিল সাময়িক: বিদ্যুৎমন্ত্রী

সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব

কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন জুবাইদা রহমান