হোম > জাতীয়

ধর্ষণ নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার

সম্প্রতি এক অনুষ্ঠানে ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে আলোচনার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার এক সাজ্জাত আলী।

সোমবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে গণমাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।

গত শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক একটি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দগুচ্ছ ব্যবহারের অনুরোধ জানান।

তিনি বলেন, আমি দুইটি শব্দ খুব অপছন্দ করি। আমি অনুরোধ করবো এই দু্টই শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন।

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এখানেও কোনো এ ধরনের শব্দ নেই। মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। তাই যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান