হোম > জাতীয়

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান দূতাবাস।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরাইলের ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র নিন্দার জন্য ইরান কৃতজ্ঞ।

বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এতে আরও বলা হয়, বাংলাদেশি নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতির প্রকাশ এবং দৃঢ় অবস্থান ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি জাতির অটল অঙ্গীকারকে তুলে ধরেছে।

ইরানি জনগণের প্রতি বাংলাদেশের এ সংহতি আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এ ধরনের সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল একটি বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও। আমরা আবারও জোর দিয়ে বলছি, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতি মোকাবিলায় জাতিগুলোর পারস্পরিক সংহতি সর্বাধিক গুরুত্বপূর্ণ ।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ